মণিপুরের হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে পারেন রাহুল গান্ধী, ২৬ নভেম্বর সফরের সম্ভাবনা
২৬ নভেম্বর মণিপুর সফরে যেতে পারেন রাহুল গান্ধী। ইম্ফল ও চূড়াচাঁদপুরে জাতিগত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ঘরছাড়া মানুষের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি।