ডিগবৈ: মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগে ডিগবৈ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২টি ই-রিকশা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বিমা ছাড়া ই-রিকশাগুলি চালানো হচ্ছিল বলে অভিযোগ। জাতীয় সড়ক ৩১৫-এ প্রযোজ্য মোটরযান বিধি না মেনেও সেগুলি চলাচল করছিল বলে জানিয়েছে পুলিশ।
বাজেয়াপ্ত ই-রিকশাগুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ডিগবৈ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সংগঠনের নেতাদের উপস্থিতিতে ই-রিকশাচালক ও পরিচালকদের মোটরযান আইন এবং ট্রাফিক বিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে পুলিশ।