নেহা বোরার বক্তব্যকে নিশানা করলেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর অভিযোগ, বাংলাদেশে ক্ষমতার পালাবদল ও অরাজকতার ঘটনা থেকে নেহা বোরা অনুপ্রেরণা নিচ্ছেন।

গৌরব ভাটিয়া বলেন, বাংলাদেশে হিন্দু মহিলাদের উপর যৌন নির্যাতন এবং হিন্দুদের হত্যা হয়েছে। তাঁর দাবি, নেহা বোরা এখন সব পুরোহিতকে অপমান করছেন।

বিজেপি মুখপাত্রের কথায়, হিন্দুরা সহিষ্ণু এবং সমাজসেবী। পুরোহিতেরাও সমাজসেবার কাজ করেন। তাঁরা কন্যাশিশুদের পড়াশোনা করান এবং তাঁদের প্রতিপালন করেন বলেও দাবি করেন তিনি।

নেহা বোরাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, মসজিদের মৌলবি বা মাদ্রাসার মৌলবিরা মুসলিম কন্যাশিশুদের সঙ্গে দুর্ব্যবহার করেন— এ কথা তিনি বলুন। গৌরব ভাটিয়ার অভিযোগ, এ ভাবে বাছাই করে ক্ষোভ প্রকাশ বিপজ্জনক।