গুয়াহাটি, ২০ নভেম্বর: নুনমাটি পেট্রল পাম্পের কাছে ৯ বছরের মেয়েকে কেউ গাড়িতে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ তুলে হইচই বাধান মা চুমি বরুয়া। শুক্রবার প্রকাশ্য রাস্তায় কাঁদতে কাঁদতে তিনি মেয়েকে খুঁজে দেওয়ার আবেদন জানান।
চুমি বরুয়ার দাবি ছিল, তাঁর মেয়েকে এক ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে গিয়েছেন। অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
তবে পরে জানা যায়, চুমি বরুয়া চিলাপথার থেকে মেয়েকে নিয়ে নুনমাটিতে এসেছিলেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে। নুনমাটি পেট্রল পাম্পের কাছে শিশুটিকে রেখে তাঁকে দেখতে না পেয়ে তিনি অপহরণের অভিযোগ তোলেন।
ঘটনার পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে নুনমাটি থানায় পৌঁছন। শিশুটিকে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অপহরণের অভিযোগ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে পুলিশের তরফে এখনও কোনও স্পষ্ট আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।