বেঙ্গালুরু, ২০ নভেম্বর: বরপেটা জেলার হাউলির গবেষক-পড়ুয়া নন্দলাল ঘোষ গত ২৯ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিখোঁজ। ২২ দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার।
নন্দলাল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সঙ্গে যুক্ত জ্যোতির্বিজ্ঞান গবেষক ছিলেন। পরিবার জানিয়েছে, ২৯ অক্টোবরের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
ঘটনায় বেঙ্গালুরুর মাদিওয়ালা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছে পরিবার। নন্দলালের খোঁজে অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে তারা।
নন্দলাল ঘোষের সন্ধান বা তাঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে পরিবারের সঙ্গে ৬০০০৬-৩৭৪৮৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।