পিলিংকাটা (মেঘালয়), ২৭ নভেম্বর: ১৫ নভেম্বর থেকে নিখোঁজ থাকা ১০ম অসম পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল জেকচন বড়োর দেহ মেঘালয়ের পিলিংকাটা এলাকায় উদ্ধার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জেকচন প্রায় দু’সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। কী ভাবে তিনি পিলিংকাটায় পৌঁছেছিলেন এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

তাঁর মৃত্যুর প্রকৃত কারণও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য নথিপত্র সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পরিবারের সদস্যদের অনুপস্থিতিতেই মেঘালয় পুলিশ দেহের শেষকৃত্য সম্পন্ন করেছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল কি না, তা-ও স্পষ্ট নয়।