নতুন দিল্লি, ২৯ নভেম্বর: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার মহম্মদ শামি। এই সাক্ষাতের পর থেকেই তাঁকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
শামি বিজেপিতে যোগ দেবেন কি না, অথবা নির্বাচনী রাজনীতিতে আসার পরিকল্পনা করছেন কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি।
সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কেও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি। বিজেপির তরফেও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের জন্য শামি দেশ জুড়ে পরিচিত মুখ। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ তাই বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে শুধু এই সাক্ষাতের ভিত্তিতে তাঁর রাজনীতিতে যোগদানের সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না।