রামফলবিল, কোকরাঝার: কোকরাঝার জেলার রামফলবিলের রূপনাথ ব্রহ্ম খেলার মাঠে অনুষ্ঠিত হল ২০তম কনকেশ্বর নার্জারি স্মারক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সানস্রাং ক্লাব ও অলংবার ক্লাব।

রামফলবিল আঞ্চলিক ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং রামফলবিল আঞ্চলিক সমিতি ও এবসুর সহযোগিতায় প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। বিটিসির ক্রীড়া ও যুবকল্যাণ দফতর এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে।

প্রয়াত কনকেশ্বর নার্জারির স্মৃতি অম্লান রাখা, এলাকার তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত মঞ্চ দেওয়ার লক্ষ্যেই উদ্যোক্তা সমিতি প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসির কার্যনির্বাহী সদস্য প্রকাশ বসুমতারি।