গুয়াহাটি, ১৫ নভেম্বর: মহানগরীর গড়চুকের গারুঘুলিতে পাহাড় খননকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি তৈরির উদ্দেশ্যে একাংশ মানুষ পাহাড়ের মাটি কাটছিলেন বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, এক্সক্যাভেটর ব্যবহার করে পাহাড়ের জমি খনন করা হচ্ছিল।
খনন চলাকালীন ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। তাঁদের উপস্থিতির পরেই পাহাড় খননের কাজ বন্ধ করে দেওয়া হয়।
তবে ওই খননের কোনও অনুমতি ছিল কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য মেলেনি। ঘটনার পর বন দফতর কী পদক্ষেপ করে, সে দিকেই নজর রয়েছে।