হাওরাঘাট, ১৮ নভেম্বর: হাওরাঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত হিন্দি শিক্ষক মহম্মদ নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যু হয়েছে। ১৭ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

দীর্ঘ দিন নিষ্ঠা ও সততার সঙ্গে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন মহম্মদ নুরুল ইসলাম চৌধুরী। ১ নভেম্বর ২০০৯ সালে তিনি চাকরি জীবন থেকে অবসর নেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে গিয়ে মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করে। দলে ছিলেন শিক্ষক কৃষ্ণ সাহা, হোমেশ্বর কলিতা, মকবুল হুসেন মজুমদার এবং শিক্ষিকা সবিতা সন্দিকৈ।

বিদ্যালয়ের শিক্ষক-কর্মী ও ছাত্রছাত্রীরাও এক মিনিট নীরব প্রার্থনা করে প্রয়াত শিক্ষককে শেষ শ্রদ্ধা জানান।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তাঁর দীর্ঘ দিনের মূল্যবান অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবেন্দ্র শর্মা প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস পরিবারের সদস্যদের দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তাঁরা।