টাইম১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬-এর প্রথম তালিকায় স্থান পেলেন উত্তর-পূর্ব ভারতের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব—অসমের অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলীনা বরগোহাঁই, মণিপুরের ভারোত্তোলক মীরাবাই চানু এবং নাগাল্যান্ডের চলচ্চিত্র নির্মাতা থেজা রিও। ভারতের ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা রয়েছে এমন ১০০ জন উদীয়মান ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হয়েছে তালিকাটি।

খেলাধুলা ও চলচ্চিত্রে তাঁদের অবদানের স্বীকৃতিতেই এই তিন জনকে বেছে নেওয়া হয়েছে।

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে অসমের প্রথম অলিম্পিক পদকজয়ী হয়েছিলেন লাভলীনা। ২০২৩ সালে ৭৫ কেজি বিভাগে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি হাংঝৌ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন তিনি। ২০২৬ সালের এশিয়ান গেমসে তাঁর সোনা জয়ের কথাও জানানো হয়েছে।

অলিম্পিকে রুপোজয়ী, বিশ্বচ্যাম্পিয়ন এবং কমনওয়েলথ গেমসে একাধিক পদকজয়ী মীরাবাই চানুও তালিকায় রয়েছেন। ২০২৬ সালের এশিয়ান গেমসে তিনি রুপো জিতেছেন বলেও উল্লেখ করা হয়েছে।

নাগাল্যান্ডের চলচ্চিত্র নির্মাতা থেজা রিও তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘আংহ’-এ কন্যাক জনগোষ্ঠীর জীবন, পরিচয় ও বদলে যাওয়া সাংস্কৃতিক পরিবেশ তুলে ধরেছেন। নাগাল্যান্ডের একটি গ্রামকে কেন্দ্র করে তৈরি ছবিটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্ল্যাটফর্ম পুরস্কার পেয়েছে। এই স্বীকৃতির সুবাদে ছবিটি অ্যাকাডেমি পুরস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের বিবেচনার জন্যও যোগ্য হয়েছে।