অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত সোনতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাগত ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন পরিচালন সমিতি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিতে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ ওই সমিতি গঠিত হয়।

নতুন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল বারিক। সহ-সভাপতি হয়েছেন শহিদুল ইসলাম।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষাবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের মানোন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেবে নতুন সমিতি।

আব্দুল বারিক ও শহিদুল ইসলামকে এলাকার বিভিন্ন দল-সংগঠন এবং সচেতন মহল শুভেচ্ছা জানিয়েছে। বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কাজে সমিতি নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।