উত্তর গুয়াহাটি কলেজের নির্মীয়মাণ পাঁচতলা ভবনে রাতে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন লাল মিঞা নামে এক শ্রমিক। উত্তর গুয়াহাটির জিএনআরসিতে তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, রাতের অন্ধকারে ভবনটিতে কাজ করার সময় পা পিছলে নীচে পড়ে যান লাল মিঞা।

নির্মাণস্থলে শ্রমিকেরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে।

কলেজের কর্মীরা শ্রম আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের বরাত নিয়েছিলেন বলেও অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।