পৌরি গাড়োয়াল, ২০ নভেম্বর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলার পাঞ্চুর গ্রামে তাঁর পৈতৃক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাবিত্রী দেবী বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে শোকবার্তায় বলেছেন, মায়ের স্নেহ, আশীর্বাদ ও ভালবাসা জীবনের অমূল্য সম্পদ। তিনি যোগী আদিত্যনাথ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের সূত্র ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্য হওয়ার সম্ভাবনা রয়েছে।