শিবসাগর, ৪ নভেম্বর: গুয়াহাটি থেকে শিবসাগরে আনার পথে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল ঘাতক ঘনকান্ত গগৈয়ের। ভোররাত প্রায় ৩টা ১০ মিনিটে শিবসাগরের ফুলপানি চিগায় ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলপানি চিগার রংমন ধাবার কাছে পুলিশকে আক্রমণ করে পালানোর চেষ্টা করেছিলেন ঘনকান্ত। সেই সময় তাঁর শরীরে একটি গুলি লাগে। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনায় শিবসাগর নগর পুলিশের উপ-পরিদর্শক দেবাশিস শর্মা আহত হয়েছেন।
শিবসাগর সদর থানায় রুজু হওয়া ১০৮/২০২৪ নম্বর মামলার ভিত্তিতে ঘনকান্ত গগৈকে গুয়াহাটি থেকে শিবসাগরে নিয়ে আসছিল পুলিশ।