গুবাহাটী, ২৭ নভেম্বর: গুবাহাটীর খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে শুরু হলো ১৭তম অসম সরস মেলা ২০২৬। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করা হয়।

চলতি বছরের এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা যোগ দিয়েছেন। উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, মেলায় মোট ৩১৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিপণি অংশ নিয়েছে। ভারতের ২৭টি রাজ্য থেকে ব্যবসায়ী ও শিল্পীরা তাঁদের পণ্য প্রদর্শনের জন্য গুয়াহাটিতে এসেছেন।

১৫ দিনব্যাপী এই প্রদর্শনী ও বাণিজ্য মেলা ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলায় আসা দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্প, ঐতিহ্যবাহী নানা সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সম্ভার দেখার পাশাপাশি কেনাকাটার সুযোগ পাবেন।