শিলচর: কাছাড়ে অনুষ্ঠিত ২৩তম সর্ব অসম রাজ্য মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ সোনার পদক জিতলেন সোনাপুরের জয়শ্রী বড়ো। নিজের ক্রীড়ানৈপুণ্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে এই সাফল্য পেয়েছেন তিনি।

সোনাপুরের ডিগারুর বটাকুছি গ্রামের সবিতা বড়ো ও প্রয়াত প্রবীণ চন্দ্র বড়োর মেয়ে জয়শ্রীর এই সাফল্যে এলাকায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

জয়শ্রী সোনাপুরের শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি প্রশিক্ষক কনক বড়ো ও প্রতাপ রাহাঙের তত্ত্বাবধানে মুয়াই থাইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন।

জয়শ্রীর সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকার বাসিন্দারা আনন্দ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে তিনি সোনাপুরের ক্রীড়াক্ষেত্রের সুনাম আরও বাড়াবেন বলে আশাপ্রকাশ করেছেন এলাকাবাসী।