গুয়াহাটি, ৭ নভেম্বর: আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য ১৬ সদস্যের অসম দল ঘোষণা করেছে অসম ক্রিকেট সংস্থা। আগামী ১৪ নভেম্বর থেকে চণ্ডীগড়ে শুরু হবে এই প্রতিযোগিতা।
দলের অধিনায়ক করা হয়েছে ডেনিস দাসকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাহিল জৈন।
ঘোষিত দলে রয়েছেন ডেনিস দাস (অধিনায়ক), সাহিল জৈন (সহ-অধিনায়ক), শিবশংকর রায়, অভিনব চৌধুরী, রোশন আলম, আকাশ সেনগুপ্ত, আয়ুষ্মান মালাকার, মৃণ্ময় দত্ত, মুক্তার হুসেন, বিশাল সাহা, প্রদ্যুন শইকীয়া, ভার্গব প্রতিম লহকর, আয়ুষ আগরওয়ালা (উইকেটকিপার), রোহিত সেন (উইকেটকিপার), জিতুমণি কলিতা এবং আব্দুল আজিজ কুরাইশি।
স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন নিহার ডেকা, সঞ্জয় কুমার সিং, এরিক রায় (উইকেটকিপার), অম্লানজ্যোতি দাস, সাদেক হুসেন, রাহুল সিং, গুঞ্জনজ্যোতি ডেকা, জিতু আলি এবং নিপন ডেকা।
দলের সহায়ক কর্মীদের মধ্যে ম্যানেজার হিসেবে থাকছেন সুজিত চৌধুরী। প্রধান কোচ কিরণ পাওয়ার। সহকারী কোচ আর কে যাদব এবং প্রীতম দাস। এছাড়া ট্রেনার ভাস্কর বোরা, ফিজিও ভীষ্ম প্রতাপ সিং, থ্রোডাউন বিশেষজ্ঞ বিবেক সালুনখে এবং পারফরম্যান্স বিশ্লেষক বিকাশ রঞ্জন দাস দায়িত্ব পালন করবেন।
অসম ক্রিকেট সংস্থা নির্বাচিত খেলোয়াড় ও সহায়ক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছে। সংস্থার সম্পাদক সনাতন দাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।