আল আমিরাত: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এ জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শুক্রবার আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে নেপালকে ১০ উইকেটে হারাল ভারতের অনূর্ধ্ব-১৯ দল।
প্রথমে ব্যাট করতে নেমে নেপাল ৪২.৩ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দর্শ সোনার। ভারতের ঈশান সুদ ও অর্জুন রাজপুত তিনটি করে উইকেট নেন।
জবাবে ভারত ১৯.১ ওভারেই বিনা উইকেটে ১২৯ রান তুলে জয় নিশ্চিত করে। বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগ ৫২ বলে অপরাজিত ৭০ রান করেন। অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানি ৬৩ বলে অপরাজিত ৫৩ রান করেন।
১০ ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেওয়া ঈশান সুদ ম্যাচের সেরা নির্বাচিত হন। আগামী ৮ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।