ওদালগুড়ি: চা শ্রমিকদের দৈনন্দিন কাজের অভিজ্ঞতা নিতে তাঁদের সঙ্গে পাতা তুললেন ওরঙ্গাজুলি চা বাগানের মুখ্য পরিচালক দালজিৎ সিং মান।

সকাল ৮টা থেকে শ্রমিকদের সঙ্গে পাতা তোলার কাজে যোগ দেন তিনি। শুধু পাতা তোলাই নয়, পাতা ওজন করার কাজেও অংশ নেন মুখ্য পরিচালক।

এর পরে শ্রমিকদের সঙ্গেই দুপুরের খাবার খান দালজিৎ সিং মান।

শ্রমিকদের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। তবে এই কাজে যথেষ্ট পরিশ্রম করতে হয়।

দালজিৎ সিং মানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রমিকেরাও। তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

শ্রমিকদের পরিশ্রমকে কাছ থেকে বোঝার এই প্রয়াস বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।