নখুটি: পিএম শ্রী নখুটি হাইস্কুলে পরিবেশ সচেতনতা সভা অনুষ্ঠিত হল। লঙ্কার কৃষ্ণ বরা বি.এড. কলেজের তৃতীয় সেমিস্টারের প্রশিক্ষণার্থীরা পাঠ্যক্রমের ইন্টার্নশিপ কর্মসূচির অঙ্গ হিসেবে এই সভার আয়োজন করেন।

সভায় গাছপালা থেকে অক্সিজেন ও খাদ্য পাওয়া, বায়ুমণ্ডল বিশুদ্ধ রাখা, বৃষ্টিতে সহায়তা করা এবং গরমে ছায়া দেওয়ার মতো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পৃথিবীকে সবুজ রাখতেও গাছের ভূমিকা তুলে ধরা হয়।

গাছ থাকলে আমাদের অস্তিত্ব থাকবে।

এই বার্তাকে সামনে রেখেই কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল।

সভা শেষে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক, পড়ুয়া এবং বি.এড. কলেজের প্রশিক্ষণার্থীরা গাছের চারা রোপণ করেন। গাছগুলির পরিচর্যা করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।