দিল্লি: শাহদরায় আপের যুব শাখার জেলা সভাপতি অভিষেক ঢিংগানের দফতরে ৬ রাউন্ড গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
অভিযোগ, স্কুটারে চেপে দুই যুবক দফতরের সামনে আসে। তাদের মধ্যে এক জনের মাথায় হেলমেট ছিল, অন্য জনের মাথায় হেলমেট ছিল না।
আমরা ভিতরে বসেছিলাম। তখন দুই যুবক স্কুটারে করে আসে এবং এলোপাথাড়ি গুলি চালায়। চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে থেকে কাচ ও গেটে গুলি চালানো হয়, গুলি দফতরের ভিতরেও লাগে।
অভিষেকের দাবি, দুষ্কৃতীরা বাইরে থেকে দফতরের কাচ ও গেট লক্ষ্য করে গুলি চালায়। গুলি দফতরের ভিতরেও এসে লাগে বলে তিনি জানিয়েছেন।