গুয়াহাটি, ১০ নভেম্বর: ধরাপুরের পশ্চিম গুয়াহাটি মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া অসম সরকারের ২৪ জানুয়ারি, ২০২২-এর বিজ্ঞপ্তি নম্বর এএইচই.২৩৯/২০২১/৬৮ অনুসারে হবে।

নিযুক্ত প্রার্থীরা ইউজিসি-র বেতনক্রমে মাসে ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা বেতন পাবেন। এ ছাড়াও অসম সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা মিলবে।

নির্ধারিত আবেদনপত্রে সম্পূর্ণ জীবনপঞ্জি, যোগাযোগের নম্বর ও ই-মেল ঠিকানা-সহ আবেদন করতে হবে। সঙ্গে এইচএসএলসি থেকে পরবর্তী সমস্ত শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে। নির্ধারিত আবেদনপত্র অসমের উচ্চশিক্ষা দফতর এবং কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সঙ্গে ধরাপুর, গুয়াহাটিতে প্রদেয় ‘প্রিন্সিপাল, পশ্চিম গুয়াহাটি মহাবিদ্যালয়, গুয়াহাটি’-র অনুকূলে ২,০০০ টাকার অ-ফেরতযোগ্য ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রিন্সিপালের দফতর, পশ্চিম গুয়াহাটি মহাবিদ্যালয়, অমৃত ভরালি পথ, ধরাপুর, ডাকঘর—আজারা, গুয়াহাটি-৭৮১০১৭, কামরূপ (মেট্রো), অসম। আবেদনপত্র জমার শেষ দিন ২৩ নভেম্বর, ২০২৬ বিকেল ৩টে।