অসমৰ ওদালগুৰি জিলাৰ ভেৰগাঁও মহকুমাৰ ভাৰত-ভুটান সীমান্তৱৰ্তী অঞ্চলত চুৰিৰ ধাৰাবাহিক ঘটনাই স্থানীয় বাসিন্দাসকলৰ মাজত আতংকৰ সৃষ্টি কৰিছে। ডিমাকুছি, আটাৰিখাট, বামুনজুলি আৰু বৰঙ্গাজুলিকে ধৰি বিভিন্ন অঞ্চলত চোৰৰ উপদ্ৰৱ বৃদ্ধি পোৱাৰ অভিযোগ উঠিছে।

কেতিয়াবা দিনের আলোতেই বাইক, গৰু আৰু মোবাইল ফোন চুরি হচ্ছে, আবার কখনও রাতের অন্ধকারে বিদ্যালয়ে ঢুকে লুটপাট চালাচ্ছে চোরের দল।

শুক্রবার রাতে ডিমাকুছির শেখর শংকৰদেৱ মিছন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের মূল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর প্রধান শিক্ষকের কার্যালয়সহ একাধিক কক্ষের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে থাকা সামগ্রী চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি ইনভার্টারের ব্যাটারি, সিসিটিভি মনিটরসহ একাধিক মূল্যবান জিনিস। চুরি হওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর আগেও ডিমাকুছিতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে সন্ধ্যার সময় এক বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়। অন্যদিকে, গত কিছু সময়ে ডিমাকুছি বাজার এলাকার বিভিন্ন স্থান থেকে একাধিক দু’চাকার গাড়িও চুরি হয়েছে।

পুলিশের উপস্থিতি থাকা ডিমাকুছির মূল এলাকাতেও বাইক চোর ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। চুরির ঘটনা রুখতে স্থানীয় বাসিন্দারা কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।