বিলাসীপাড়া: বিলাসীপাড়া থানার অন্তর্গত ডুবাচরি দ্বিতীয় খণ্ড গ্রামে রাস্তার ধারে গাছ কাটার সময় চলন্ত টোটোর উপর গাছ পড়ে মৃত্যু হল এক চালকের। মৃতের নাম কহিনূর ইসলাম। তিনি বোয়ালকামুড়ি প্রথম খণ্ডের বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, আছর উদ্দিনের বাড়ির কাছে রাস্তার ধারে গাছ কাটার কাজ চলছিল। সেই সময় নিজের টোটো নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কহিনূর।
অভিযোগ, গাছ কাটার সময় আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত টোটোটির উপর পড়ে যায়। গাছের আঘাতে ঘটনাস্থলেই কহিনূরের মৃত্যু হয়।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের তরফে বিলাসীপাড়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।