দিল্লি: অসমের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ দেখাল এবিএমছু। সংগঠনের শতাধিক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বিভিন্ন দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে রামলীলা ময়দান।
অসমে অমানবিক উচ্ছেদ বন্ধ, উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসন এবং ভূমিহীন পরিবারগুলিকে জমির পাট্টা দেওয়ার দাবি জানানো হয়।
পাশাপাশি, ডি-ভোটার সমস্যার স্থায়ী সমাধান, এনআরসিতে অন্তর্ভুক্ত নাগরিকদের পরিচয়পত্র দেওয়া এবং শহিদ লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডে ন্যায়বিচারের দাবিও তুলেছে এবিএমছু।
অসমের এই সব সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান।