শিবসাগর: কাজিরাঙার সাম্প্রতিক ভয়াবহ পথ দুর্ঘটনার পর রাজ্য জুড়ে পথনিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে পরিবহণ দফতর। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে যানবাহন তল্লাশি অভিযান।

তারই অঙ্গ হিসেবে শিবসাগরেও বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে পরিবহণ দফতরের এনফোর্সমেন্ট শাখা।

দু’চাকার চালক ও আরোহীরা হেলমেট পরেছেন কি না, বাণিজ্যিক গাড়ির প্রয়োজনীয় নথিপত্র রয়েছে কি না এবং অন্যান্য নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন দফতরের আধিকারিকেরা।

পথ দুর্ঘটনা রোধ, যানবাহন আইন ভাঙা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাধারণ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই তৎপরতা বলে জানানো হয়েছে।