সাদিয়া, ৩ নভেম্বর:

অসমের উচ্চাঞ্চল সাদিয়ায় সোমবার গভীর রাতে প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম শঙ্কর শাহ। তিনি ঢোলা এলাকার বাসিন্দা। ঝড়ের সময় মারোয়ারি পট্টিতে একটি বিশাল গাছ তাঁর উপর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।

গাছটি পড়ে সাদিয়া ও চাপাখোয়ার সংযোগকারী ১১৫ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত বহু যানবাহন রাস্তায় আটকে ছিল।

প্রবল ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।