য়াহাটি, ২ নভেম্বর: সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দলের সাংগঠনিক উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে বিজেপির আদর্শের সঙ্গে কোনও আপস করা যাবে না বলে কর্মীদের সতর্ক করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বিজেপির রাজ্য কার্যনির্বাহী বৈঠকে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দল সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করছে। তবে এই প্রক্রিয়ায় দলের আদর্শগত অবস্থান বিসর্জন দেওয়া চলবে না।
উন্নয়নমূলক কাজ এবং সাংগঠনিক সম্প্রসারণ গুরুত্বপূর্ণ হলেও আদর্শের প্রশ্নে দৃঢ় থাকার ওপর তিনি জোর দেন।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের মধ্যে সমন্বয় এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।