জুরিয়া, নগাঁও: নারী পাচারের অভিযোগে মাহুজা খাতুনকে গ্রেফতার করেছে জুরিয়া পুলিশ। এক কলেজছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জুরিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযোগ, নগাঁওয়ের ধিং গেট এলাকা থেকে জুরিয়ায় এসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতেন মাহুজা। প্রলোভন দেখিয়ে তাঁদের নগাঁওয়ে নিয়ে গিয়ে অনৈতিক কাজে ব্যবহার করা হত বলে অভিযোগ।
অভিযুক্তের ব্যবহৃত এএস-০২-এওয়াই-৭২৮৯ নম্বরের একটি স্কুটি এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার মাহুজা খাতুনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে জুরিয়ায় আলোচনা চলছে।