ডিব্রুগড়: মহাবীর লাচিত বরফুকনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিব্রুগড়ের চৌকিডিঙ্গিতে টাই আহোম যুব পরিষদ, অসমের প্রধান কার্যালয়ে পালিত হল ৪০৪তম মহাবীর লাচিত দিবস।
স্মরণবর্ষের চতুর্থ বছর উপলক্ষে টাই আহোম যুব পরিষদ, অসমের কেন্দ্রীয় কমিটির আহ্বানে এবং ডিব্রুগড় জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি ডিব্রুগড়ের একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁরা লাচিত বরফুকনের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
উপস্থিত বক্তারা লাচিত বরফুকনের বীরত্বপূর্ণ জীবন, দেশপ্রেম, সাহস এবং অসমীয়া জাতির প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। শরাইঘাটের যুদ্ধে মোগলদের পরাস্ত করে অসমের ইতিহাসে তিনি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছিলেন বলেও বক্তারা উল্লেখ করেন।
নতুন প্রজন্মের মধ্যে লাচিত বরফুকনের বীরত্ব, দেশপ্রেম ও জাতীয় চেতনার আদর্শ জাগিয়ে রাখা এবং তাঁর আত্মত্যাগ ও আদর্শ স্মরণ করাই ছিল এই কর্মসূচির উদ্দেশ্য।