মৈরাবাড়ি, ২৫ নভেম্বর: মৈরাবাড়িতে দীর্ঘ দিন পলাতক থাকা এক সাইবার অপরাধীকে আটক করল পুলিশ। ধৃতের নাম কারিজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারিজুলের বাড়ি মৈরাবাড়ি থানার অন্তর্গত লোচনাবাড়ি গ্রামে। মৈরাবাড়ি থানায় রুজু হওয়া ৮২/২৬ নম্বর মামলার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।

মৈরাবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিকুঞ্জ বর্মনের নেতৃত্বে অভিযান চালিয়ে কারিজুলকে আটক করা হয়।

পুলিশ ইতিমধ্যেই তাঁকে আদালতে হাজির করিয়েছে বলে জানা গিয়েছে।