তালাপ: তিনসুকিয়া জেলার তালাপের কাছে মিষমিকাটা বিনা চা বাগানে জলের জন্য খোঁড়া গর্তে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম ধুন্দু খাড়িয়া। বয়স ২৬ বছর। তিনি কাছের মিষমিকাটা গ্রামের বাসিন্দা।

জানা গিয়েছে, চা বাগানের ভিতরে জলের জন্য খোঁড়া একটি গর্তে পড়ে যান ধুন্দু খাড়িয়া। প্রথমে বাগানের কেউই ঘটনাটি জানতে পারেননি। বাগানে কাজ করার সময় এক কর্মী গর্তের মধ্যে দেহটি দেখতে পান। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে।

পরে স্থানীয় বাসিন্দারা মৃত ব্যক্তিকে ধুন্দু খাড়িয়া বলে শনাক্ত করেন। খবর পেয়ে তালাপ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করে।

এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য তিনসুকিয়া সিভিল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অসম চা জনজাতি ছাত্র সংস্থার (ATSA) গাখীরভেটি উপশাখা। সংগঠনের পক্ষ থেকে গোটা ঘটনার যথাযথ তদন্তের দাবি জানানো হয়েছে।