গুয়াহাটি: শহরের ফাঁচীবাজারে এক তরুণ ব্যবসায়ীকে দোকানের ভিতরে আটকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, রাতে ফুটপাতে ব্যবসা করা ওই স্থানীয় তরুণকে জোর করে ‘বম্বে বিউটি বাজার’ নামে একটি প্রতিষ্ঠানের ভিতরে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে দিল্লি থেকে আসা দোকান-মালিক-সহ পাঁচ জনের একটি দল তাঁকে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
দোকানটির মালিক ও কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্তদের আটক করেছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম ওই তরুণকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।