কলকাতা, বৃহস্পতিবার: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বাইরে ফুটপাথ দখল করে রাখা বেআইনি কাঠামো সরাতে অভিযান চালাল কলকাতা পুরসভা।

পুরকর্মীরা বাঁশ ও টিনের একটি কাঠামো এবং একটি লোহার গেট ভেঙে সরিয়ে দেন। প্রশাসনের দাবি, ওই দখলদারির জেরে পথচারীদের চলাচলে বাধা তৈরি হচ্ছিল।

অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

কোনও অশান্তির খবর ছাড়াই দখলমুক্ত করার কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।