কাজিরঙ্গার রঙাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ২৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার সব ক’টি দেহের ময়নাতদন্তের কাজ শেষ করা হয়।
নিহতদের মধ্যে ২৩ জনের ময়নাতদন্ত হয়েছে গোলাঘাট অসামরিক হাসপাতালে। বাকি তিন জনের ময়নাতদন্ত করা হয়েছে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।
একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত দ্রুত শেষ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ জন্য গুয়াহাটি থেকে অতিরিক্ত চিকিৎসকদের একটি দলকে গোলাঘাটে আনা হয়।
স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেই ওই দলটি ময়নাতদন্তের কাজ সম্পন্ন করে। রঙাজানে যাত্রীবাহী ট্র্যাভেলার ও একটি কনটেনার ট্রাকের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ঘটনায় গোটা রাজ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।