শ্রীভূমি: পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে শ্রীভূমি শহরের অনুকূল সাগর পুকুরে দেবাদিদেব মহাদেবের একটি বিশাল মূর্তি স্থাপন করা হল।

রবিবার শ্রীভূমি পুরসভার উদ্যোগে বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে মূর্তিটির আনুষ্ঠানিক উন্মোচন করেন রাজ্যের জলসম্পদমন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীভূমি পুরসভার পুরপ্রধান রবীন্দ্র দেব, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

এই উদ্যোগের মাধ্যমে শ্রীভূমি শহরের পর্যটন ক্ষেত্রে নতুন আকর্ষণ যোগ করার লক্ষ্য নিয়েছে পুরসভা।