কাঠবোঝাই ট্রাক ছেড়ে দেওয়ার নামে চালকের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে বিশ্বজ্যোতি নাথ ও আবিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। মিকিরভিটা থানায় এ নিয়ে ১৯৯/২৬ নম্বর মামলা রুজু হয়েছে।
গত ২০ নভেম্বর রাতে কাঠবোঝাই একটি ট্রাক আসছিল। অভিযোগ, বিশ্বজ্যোতি ও তাঁর সঙ্গীরা ট্রাকটি থামিয়ে তা ছেড়ে দেওয়ার নামে চালকের কাছে টাকা দাবি করেন।
ট্রাকচালক অরুণ দত্তের অভিযোগ, তিনি নগদ ৩০ হাজার টাকা এবং ফোনপের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়েছেন। তাঁর এজাহারের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে বিশ্বজ্যোতি মৈরাবাড়ি পুলিশের হেফাজতে রয়েছেন। এর আগে তিনি মিকিরভিটা থানার ওসি ও আইসির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন। কয়লাবোঝাই ট্রাক ছেড়ে দেওয়া নিয়ে তিনি এক আইসির কাছে জবাবদিহি চেয়েছিলেন বলেও জানা গিয়েছে। ওসির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।