অসমের যোরহাট জেলার টিয়ক এলাকায় এক বিতর্কিত ব্যবসায়ী শিবচান্দ হাতী বরুয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাল যোরহাট জেলা পুলিশের অপরাধ দমন শাখা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি মাছবোঝাই গাড়ি আটকে চার জন যুবক তোলা আদায় করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। সেই তোলাবাজির ঘটনার তদন্ত চলাকালীন ব্যবসায়ী শিবচান্দ হাতী বরুয়ার নাম সামনে আসে। তার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে।

এ ছাড়াও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাতীয় সড়কে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।