ডিব্রুগড়ে ‘স্টপ বিগ ড্যাম’ শীর্ষক যৌথ সাংবাদিক সম্মেলনে ডিবাং নদীতে প্রস্তাবিত বৃহৎ বাঁধ নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিল চারটি সংগঠন। পিপলস ফোরাম এগেনস্ট বিগ ড্যাম, আদি বানে কেবাং ইউনাইটেড, আদি গালো ওয়েলফেয়ার সোসাইটি এবং ডিবাং ড্যাম অসম অরুণাচল ডাউনস্ট্রিম অ্যাকশন অ্যালায়েন্স এই সম্মেলনে অংশ নেয়।
সংগঠনগুলির দাবি, এই বাঁধ শুধু একটি প্রকল্প নয়; অসম ও অরুণাচলের ভাটি এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবন, জীবিকা এবং ভবিষ্যতের জন্য এটি বড় বিপদ ডেকে আনতে পারে।
বাঁধ নির্মাণ হলে ভয়াবহ বন্যা, ভাঙন, পরিবেশের ভারসাম্যহীনতা এবং জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরেছে সংগঠনগুলি।
তাদের স্পষ্ট দাবি, মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে কোনও ভাবেই বৃহৎ নদীবাঁধ নির্মাণ করতে দেওয়া হবে না। অবিলম্বে ডিবাং বাঁধের নির্মাণকাজ বন্ধ করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।
সংগঠনগুলির হুঁশিয়ারি, দাবি মানা না হলে ধারাবাহিক ও তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।