জামুগুড়িহাট: গেরেকিচুকে ১৫ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ডাম্পার উল্টে যায়। দুর্ঘটনায় বরভগীয়া মধ্য ইংরেজি বিদ্যালয়ের তিন পড়ুয়া এবং এক মহিলা গুরুতর জখম হয়েছেন।
জামুগুড়িহাট শহরের দিকে যাওয়ার পথে বরভগীয়া মধ্য ইংরেজি বিদ্যালয়ের সামনে ডাম্পারটি উল্টে যায়। গাড়িটির নম্বর এএস ২৭ সি ২৭০৭।
জখমদের প্রথমে উত্তর জামুগুড়ি প্রাথমিক চিকিৎসালয়ে পাঠানো হয়। পরে বিধায়ক পদ্ম হাজরিকার তৎপরতায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের তেজপুরে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।