শিবসাগর, ৮ নভেম্বর: শিবসাগরের দিখৌ সেতুতে একটি উইঙ্গার গাড়ি তিনটি বাইকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ উঠেছে। গাড়িটির নম্বর এএস০৪ সিসি ২৩৩৫।

অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে উইঙ্গারটি বাইকগুলিতে ধাক্কা মারে। এর মধ্যে একটি পালসার ২২০ বাইককে প্রায় ৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার সময়ে স্থানীয় যুবক সাহিল হুসেন এক বন্ধুর সঙ্গে একই বাইকে সেতু দিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই উইঙ্গারটির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উইঙ্গারের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পরে দিখৌ সেতুতে উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে শিবসাগর সদর থানার ট্রাফিক বিভাগের আধিকারিক পার্থ সারথি বরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি চালক, উইঙ্গার গাড়ি এবং পালসার বাইকটিকে থানায় নিয়ে যান।