ধেমাজি, ১০ নভেম্বর: মিচিং ও সোনোয়াল কছারী স্বশাসিত পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ধেমাজির জেলাশাসকের দফতরে প্রার্থী ও তাঁদের সমর্থকদের ব্যাপক ভিড় দেখা গেল।
দুই পরিষদের প্রার্থীরাই সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে ধেমাজিতে নির্বাচনী তৎপরতা ছিল তুঙ্গে।
মনোনয়নপত্র পরীক্ষা হবে ১২ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৬ নভেম্বর। ভোটগ্রহণ হবে ৩০ নভেম্বর এবং ভোটগণনা ৩ ডিসেম্বর।
মিচিং স্বশাসিত পরিষদে মোট ৪০টি আসন রয়েছে। এর মধ্যে ধেমাজি জেলায় ১৭টি সমষ্টি রয়েছে, যেখানে মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ২১৯ জন।
অন্য দিকে, সোনোয়াল কছারী স্বশাসিত পরিষদে মোট ৩২টি আসন রয়েছে। ধেমাজি জেলায় এই পরিষদের ৫টি সমষ্টিতে মোট ভোটার ২২ হাজার ৪২৩ জন।