রূপহীহাট: ১ নম্বর বরঘুলিতে জমি-বিবাদকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে গুলিচালনার অভিযোগ উঠেছে। ঘটনায় এক জন গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও কয়েক জন আহত হয়েছেন বলে অভিযোগ।

অভিযোগ, বিতর্কিত জমি দখল করতে উফাইদুল ইসলামের পরিবারের সদস্যেরা গেলে সফিকুল ইসলামের পরিবারের লোকজন এক দল দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে হামলা চালায়। হামলাকারীদের দলে ২০ থেকে ৩০ জন ছিল বলেও অভিযোগ।

গুলিবিদ্ধ রুস্তম আলি বর্তমানে তেজপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছেন ইউসুফ আলি, উফাইদুল ইসলাম, আব্দুল বারেক, আতর আলি, মফিজুল ইসলাম এবং রশিদুল ইসলাম।

খবর পেয়ে চুলুং ও উলুবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।