গুয়াহাটি, ১১ নভেম্বর: নতুন অসমীয়া ছবি ‘হাইওয়ে ধাবা’র অফিসিয়াল পোস্টার ও শীর্ষক গান প্রকাশ্যে এল। গুয়াহাটির জ্যোতি চিত্রবনে আয়োজিত এক অনুষ্ঠানে পোস্টার ও গানটি প্রকাশ করা হয়।

জনপ্রিয় গায়ক কুসুম কৈলাশের কণ্ঠে শীর্ষক গানটির কথা ও সুর দিয়েছেন দেব প্রসন্ন। সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ ভরদ্বাজ।

‘সম্যক ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই ছবির কাহিনি, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব প্রসন্ন। রোম্যান্টিক কমেডি ও পারিবারিক বিনোদনধর্মী ছবিটির গল্প আবর্তিত হয়েছে রাস্তার ধারের একটি ধাবাকে কেন্দ্র করে।

ছবিতে অভিনয় করেছেন অরুণ নাথ, পঙ্কজ মহন্ত, যশশ্রী ভূঞা, গুণাকর দেব গোস্বামী, ত্রিদিব লাহন, সুদীপ্তা রাজ উপাধ্যায়, অসীম শর্মা, বিভা চক্রবর্তী, সঞ্জীব বরুয়াগোহাঁই, অচিন্ত শঙ্কর, শ্রেয়া বরঠাকুর, মৃগাঙ্ক দীপ্তি গোস্বামী, বাঞ্জু বর ও মৈত্রেয়ী গোস্বামী।

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ত্রিদিব লাহন। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন জ্ঞান গৌতম। সম্পাদনা করেছেন তরক পাল ও মানস কাশ্যপ। সাজসজ্জার কাজ করেছেন গরিমা শইকীয়া গর্গ।

ছবিটির সহ-প্রযোজক সঙ্গীতা দাস ও সঙ্গীত প্রসন্ন। কার্যনির্বাহী প্রযোজক দেবজিং শর্মা। সহযোগী পরিচালক মানস সাগর, অনিমিতা কলিতা ও প্রত্যুষ ডেকা। ১১ ডিসেম্বর অসমের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হাইওয়ে ধাবা’।