শিলচর, ১৪ নভেম্বর: মাদকবিরোধী যৌথ অভিযানে কাছাড় জেলায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে অসম রাইফেলস এবং রাজস্ব গোয়েন্দা দফতরের শিলচর শাখা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার মিজোরাম থেকে অসমের দিকে আসা একটি ডাম্পার ট্রাককে বরখলার কাছে থামানোর চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু ট্রাকটি বাধা এড়িয়ে পালানোর চেষ্টা করলে যৌথ দলটি ধাওয়া করে সেটিকে আটকায়।

এর পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ ভাবে তৈরি একটি কেবিনেটের ভিতরে লুকোনো ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়। জব্দ হওয়া ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা বলে জানা গিয়েছে।

আটক ব্যক্তিকে, জব্দ হওয়া ট্যাবলেট এবং ডাম্পার ট্রাকটি পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য রাজস্ব গোয়েন্দা দফতরের শিলচর শাখার হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সরবরাহ চক্র এবং মাদকের উৎস খতিয়ে দেখা হচ্ছে।