সোনাপুরে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়লেন এক পথচারী। ট্রাকটির নীচে আটকে পড়েছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তির নাম বুধিরাম বড়ো (৫৬)। তিনি সোনাপুরের বারুয়ারির বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গুয়াহাটি থেকে জাগীরোডের দিকে যাওয়ার সময় ট্রাকটি রাস্তা পার হওয়া বুধিরামকে ধাক্কা দেয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর এআর০১আর৮৫১০।
ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। কাজিরাঙার রঙ্গাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর সোনাপুরের এই দুর্ঘটনা পথনিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ বাড়িয়েছে।