গুয়াহাটি, ১৫ নভেম্বর, ২০২৬: ২০২৭ সালের ১০ নভেম্বর থেকে গুয়াহাটিতে পাঁচ দিনের জনজাতীয় মেলা অনুষ্ঠিত হবে। রবিবার এই ঘোষণা করেছেন অসমের শিক্ষামন্ত্রী ও জনজাতি বিষয়ক মন্ত্রী ড. রণোজ পেগু।
২০২৭ সালেই অসমে একটি জনজাতীয় সংগ্রহশালা স্থাপন করা হবে বলেও তিনি জানান। জনজাতীয় সমাজের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।
একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় প্রসঙ্গে পেগু বলেন, জনজাতীয় পড়ুয়াদের শিক্ষার জন্য দেশ জুড়ে ২৫,০০০ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে। অসমে পরিকল্পিত ১৭টি বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৮টি চালু রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ২০২৬ সালের জনজাতীয় গৌরব পুরস্কারপ্রাপকদের নামও ঘোষণা করেন মন্ত্রী। পুরস্কার পাবেন উদ্যোগপতি কিরাট ব্রহ্ম, নাট্যকর্মী পবিত্র রাভা, শিল্পী পুহিন দৌলা, মঙ্গল সিং ক্রো এবং সঙ্গীতজ্ঞ ড. গুমথাও বসুমতারী।