বরখাল: জাগীরোডের সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির নথিভুক্তির ৬৯তম বর্ষ এবং দুগ্ধ প্রকল্প প্রতিষ্ঠার নবম বর্ষ উপলক্ষে শিশু দিবসে বরখাল অনুসূচিত জাতি মইনা পারিজাতের উদ্বোধন হল। সীতাজখলার পৃষ্ঠপোষকতায় এটি পঞ্চম মইনা পারিজাত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তাঁরা কেন্দ্রটির শ্রেণিকক্ষেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মইনা পারিজাতের শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা।

দেশের ভবিষ্যৎ শিশুদের শারীরিক, মানসিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির এই উদ্যোগের প্রশংসা করেন সকলে।