শিবসাগর, ১৩ নভেম্বর: শিল খনন হোক বা কয়লা খনন, তা বৈধ কিংবা অবৈধ—কোনও ধরনের খননই করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন চিতু বরুয়া।

১৯ জুলাইয়ের প্রলয়ংকরী বন্যার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “শিল খনন হোক, কয়লা খনন হোক। বৈধ হোক, অবৈধ হোক—করতে দেওয়া হবে না। ১৯ জুলাইয়ের প্রলয়ংকরী বন্যার আমরা ভুক্তভোগী।”

শুধু রাস্তা তৈরি বা শহরে উড়ালপুল নির্মাণ করলেই দেশের প্রকৃত উন্নয়ন হয় না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, দেশের প্রতিটি পরিবার যখন কোনও সঙ্কোচ ছাড়াই দু’বেলা দু’মুঠো অন্নের ব্যবস্থা করতে পারবে, তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

১৯ জুলাইয়ের বন্যায় শিবসাগরের নাজিরা এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডিকৌ নদীর পাড়ে শিল খননের জেরেই বন্যার প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠেছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।